1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি

কাতার সংকট সমাধানে দূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৮৩ Time View

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কাতার সংকট সমাধানে উপসাগরীয় অঞ্চলে অবসরপ্রাপ্ত জেনারেল অ্যান্থনি চার্লস জিনি এবং মধ্যপ্রাচ্যে নিয়োজিত সাবেক দূত টিম লেন্ডারকিংকে পাঠাচ্ছেন। আশা করা হচ্ছে তারা আগামী সপ্তাহে ওই অঞ্চলে পৌঁছাবেন। খবর এএফপি’র।
সন্ত্রাসবাদে অর্থায়ন ও তাদের প্রতিপক্ষ ইরানের সঙ্গে মিত্রতা বাড়ানোর অভিযোগে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর গত ৫ জুন কাতারের ওপর বাণিজ্য ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দেশটিকে একঘরে করে।
যদিও বরাবরই সেসব অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। দেশটি সন্ত্রাসে অর্থায়ন প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও করেছে।
উদ্ভুত পরিস্থিতিতে কুয়েত উপসাগরীয় সংকটে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তবে বিবদমান পক্ষগুলো এখনো পর্যন্ত সরাসরি আলোচনা শুরু করেনি।
এদিকে রেক্স টিলারসন সাংবাদিকদের বলেন, কাতার এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে করা প্রতিশ্রুতি যথাযথভাবেই রক্ষা করে আসছে।
সংকট থেকে উত্তরণের জন্য ওই অঞ্চলে সিনিয়র মার্কিন কূটনীতিক টিম রেন্ডারকিংকে পাঠাচ্ছেন তিনি। এছাড়া তিনি রেন্ডারকিংয়ের সঙ্গে কাজ করার জন্য এক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নেতৃত্বে থাকা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল অ্যান্থনি জিনিকেও অনুরোধ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ