1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

করোনা : রাজধানীর নতুন ঝুঁকিপূর্ণ এলাকা কাকরাইল

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২০
  • ৪০ Time View

দেশে করোনা ভাইরাস সংক্রমণে সবচেয়ে ঝুঁকিতে রাজধানী ঢাকা। আর প্রায় প্রতিদিনই রাজধানীর নতুন নতুন এলাকায় শনাক্ত হচ্ছে করোনায় আক্রান্ত রোগী। গত এক সপ্তাহের মধ্যে রাজধানীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নাম এসেছে কাকরাইলের। এ সময়ে এ এলাকায় শতাধিক নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।আজ শনিবার (০২ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেওয়া তথ্যে এই চিত্র পাওয়া গেছে।এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন। নতুন করে সুস্থ হয়েছে তিন জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।
সারা দেশে আক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি রাজধানীতে। এখানে মোট রোগীর ৫৬ দশমিক শূন্য তিন শতাংশ। যার মধ্যে ইতিমধ্যেই ৯৫ জনের মৃত্যু হয়েছে।১ মে পর্যন্ত রাজধানীতে এখনো এককভাবে সবচেয়ে বেশি করোনা রোগী রাজারবাগ এলাকার। এ এলাকার ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রায় সবাই রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রান্ত পুলিশ সদস্য।  এর পরেই রয়েছে কাকরাইল এলাকা। এ এলাকায় এখন পর্যন্ত ১৩৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অথচ গত ২৪ এপ্রিল এ এলাকায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ২৭ জন। অর্থাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ এলাকায় করোনা রোগী বেড়েছে ১১০ জন।রাজধানীতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছেন পুরান ঢাকা এলাকার। এখানে পাঁচ শতাধিক রোগী রয়েছে। পুরান ঢাকায় সবচেয়ে বেশি রোগী রয়েছে লালবাগে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় ৭৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর পাশাপাশি বংশালে ৫৬, চকবজারে ৩২, গেন্ডারিয়ায় ৪৫, মিটফোর্ডে ৩৮, ওয়ারিতে ৪১, চানখাঁরপুলে ৩১ জন করোনা রোগী রয়েছে।বৃহত্তর মিরপুর এলাকায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এখন পর্যন্ত এ এলাকায় দুই শতাধিক করোনা রোগীর সন্ধান মিলেছে। মিরপুর-১ নম্বরে ৩২, ২ নম্বরে দুইজন, ৬ নম্বরে ৭ জন, ১০ নম্বরে ১৮ জন, ১১ নম্বরে ৩১ জন, ১২ নম্বরে ১৮ জন, ১৩ নম্বরে ৩ জন এবং ১৪ নম্বরে ৩৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।এছাড়া যাত্রাবাড়ীতে ৯৯ জন, বাড্ডায় ৪১, বাসাবো ৩৪, ধানমন্ডিতে ৩৮, হাজারীবাগে ৩৮, খিলগাঁওয়ে ৩৫, মালিবাগে ৫৮, গুলশানে ২৭, মগবাজারে ৪৩, জুরাইনে ৩২, মহাখালীতে ৬৮, মোহাম্মদপুরে ৮০, মুগদা ৬৯, পুরানা পল্টনে ২৭, নয়া পল্টনে ২৯, শাহবাগে ৫১, শ্যামলীতে ২৩, তেজগাঁও ৫০, স্বামীবাগে ৩১ ও উত্তরায় ৬৩ জনসহ প্রায় সব এলাকাতেই করোনা আক্রান্ত রোগী রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ