1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির আলিবাবার সঙ্গে রিমার্কের চুক্তি, পণ্য কিনতে পারবেন বিদেশিরাও দাম্মামে বিমানের ফ্লাইট ৭ নভেম্বর থেকে, রিয়াদে বন্ধই থাকছে

‘কমিউনিটি রেডিওকে টেকসই করতে নীতিমালা সংশোধন হবে’

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ২৬৩ Time View
1449673593তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘কমিউনিটি রেডিওকে আর্থিক ও প্রযুক্তিগতভাবে টেকসই করতে নীতিমালা সংশোধন করা হবে।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে কমিউনিটি রেডিও’র ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিসিআরএ-এর সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় যাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. আজিজুর রহমান, পিকেএসএফ’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুল কাদের, বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান ও ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী।
তথ্যমন্ত্রী বলেন, ‘কমিউনিটি রেডিও টেকসই উন্নয়নে ভূমিকা রাখে। কিন্তু নিজেই টেকসই নয়। চ্যালেঞ্জ হচ্ছে কমিউনিটি রেডিওকে আর্থিক ও প্রযুক্তিগতভাবে টেকসই করা।’ তিনি বলেন, আর্থিকভাবে সক্ষম করতে নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। এ জন্য আসছে নতুন বছরে একটি সুখবর আসবে বলে আশা রাখি।

খবর বাসসের।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ