1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

ওমানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৬০ Time View

ইউরো আর কোপা আমেরিকা এবং ফরাসি ওপেনের স্রোতে কাতারের দোহায় জামাল ভুঁইয়াদের কথা আড়ালে চলে গিয়েছিল। বিশ্বকাপ বাছাই এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ফুটবল দল এখন কাতারে। ‘ই’ গ্রুপের লড়াইয়ে আজ শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে ওমানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে রাত ১১টা ১০ মিনিটে। এই ম্যাচ টিভিতে দেখাবে।

যারা ঘুরেফিরে বাংলার ফুটবলের ছবিতে চোখ রাখেন, তারা ঠিকই খোঁজ রাখছেন জামাল ভুঁইয়াদের। ওমানের বিপক্ষে ম্যাচ, কিন্তু এই ম্যাচ থেকে খুব বেশি কিছু আশা করার সুযোগ নেই। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ওমান। পাঁচ দলের গ্রুপে বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে সবার নিচে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা পুরো শক্তির দল নিয়ে নামতে পারছে না। এমন না যে পুরো শক্তির দল থাকলেও বড় কিছু করে ফেলত। পরিসংখ্যান সেটা বলে না।

২০১৯ সালের ১৪ নভেম্বর ওমানে গ্রুপের প্রথম লড়াইয়ে বাংলাদেশ ১-৪ গোলে ওমানের কাছে হেরেছিল। ৩ গোলে পিছিয়ে থেকে ৮০ মিনিটে বিপলু আহমেদ গোল করে ব্যবধান কমিয়েছিলেন। সেই বিপলু আহমেদ আজ মাঠে নামতে পারবেন না দুই হলুদ কার্ড পাওয়ায়। শুধু বিপলুই নন, অধিনায়ক জামাল ভুঁইয়া এবং রহমত মিয়াও দুটি করে হলুদ কার্ড থাকায় আজ নামতে পারবেন না।

ওমান শক্তিশালী দল। তাদের বিপক্ষে যেখানে বাংলাদেশ সর্বশক্তি নিয়ে মাঠে নামবে, সেখানে একটা ভঙ্গুর দল নিয়ে নামতে হচ্ছে আজ।

হলুদ কার্ড ছাড়াও দলের আরো একজন সোহেল রানা আগেই ঢাকায় ফিরেছেন ইনজুরির কারণে। এছাড়া দলের সঙ্গে কাতারে যেতে পারেননি মাহবুবুর রহমান সুফিল, সাদ উদ্দিন, টুটুল হোসেন বাদশা ও গোলকিপার আশরাফুল ইসলাম রানা।

এখানে অন্তত সাত ফুটবলার রয়েছেন একাদশের। এই পরিস্থিতিতে ওমানের মতো শক্তিধর ফুটবল দলের বিপক্ষে লড়াই করে পেরে ওঠা কঠিনই। ফুটবল বিশেষজ্ঞদের মতামত, ওমানের বিপক্ষে বড় কোনো স্বপ্ন দেখা ঠিক হবে না।

সবচেয়ে বড় কথা হচ্ছে, কাতার বিশ্বকাপ বাছাইয়ে টিকে থাকার সব দুয়ার আগেই বন্ধ হয়ে গেছে। এখন ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে টিকে থাকতে হবে। টেকার সম্ভাবনাও আছে। আজকে হেরে বিদায় নিলেই যে সবকিছু ধুয়ে-মুছে যাবে, তা বলা যাবে না। এশিয়ান কাপে প্লে-অফ খেলার সুযোগ থাকবে। সেখানে একটা একটা ধাপ পার হতে হবে। বাফুফের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টও হিসাব কষে দেখছে প্লে-অফ খেলার সুযোগ থাকবে।

প্লে-অফে কী হবে, সেটা নিয়ে এখন ভাবছেন না বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে। ওমানকে ঠেকানোর পরিকল্পনায় ছক আঁকছেন কোচ। তার কোচিং স্টাফদের নিয়ে বৈঠক হয়েছে। ওমানকে ঠেকানোর লড়াইয়ে আজ খেলোয়াড়দের মাঠে নামাবেন। গোলপোস্ট আর মাঝ মাঠ নিয়ে বাড়তি পরিকল্পনা করা হয়েছে।

ভারতের বিপক্ষে শেষ ১০ মিনিটে ২ গোল হজম করে ড্র হওয়ার সুযোগ নষ্ট করেছেন তপু বর্মণরা। রক্ষণভাগে তপুদের ব্যর্থতা আড়াল করার সুযোগ নেই। টিভির পর্দায় দেখা গেছে, তপুর সামনে দিয়ে কীভাবে গোল করেছেন অরক্ষিত স্ট্রাইকার ভারতের সুনীল ছেত্রী। ২ গোলে ম্যাচ জিতিয়েছেন সুনীল। তার পরও সুনীল তার কোচের কাছে ক্ষমা চেয়েছেন গোল মিস করার কারণে, আরও বেশি ভালো খেলতে না পারার কারণে। আজ একই দিনে মাঠে নামবে ভারত ও আফগানিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ