1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময় সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

ওবামার দুই মেয়েকে অনুসরণ, গাড়িচালক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০১৪
  • ১৩৩ Time View

image_80528_0মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়েকে বহনকারী গাড়ি অনুসরণের অভিযোগে মঙ্গলবার এক গাড়িচালককে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় হোয়াইট হাউসে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, হোয়াইট হাউজের সংরক্ষিত এলাকায় প্রবেশের অভিযোগে ম্যাথু ইভান গোল্ডস্টেইন (৫৫) নামের গাড়িচালককে গ্রেফতার করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। গাড়িটির চালক ওবামার দুই মেয়ে মালিয়া ও শাসার স্কুল থেকে ফেরার পথে তাদের বহনকারী গাড়িকে অনুসরণ করছিলো বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউস থেকে ২০০ মিটার দূরে সংরক্ষিত এলাকায় ওই গাড়িটি প্রবেশ করে। তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের পোশাকধারী কর্মকর্তারা গাড়িটি থামায় এবং গাড়ির চালককে গ্রেফতার করে গাড়িটিতে তল্লাশি চালায়।

তবে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ