1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় প্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৫২ Time View

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে যে বই প্রকাশ করেছে, জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষায় তার মোড়ক উন্মোচন করা হয়েছে।

প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে এই অনুষ্ঠান হয় বলে বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়েছে।

ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, রুশ ও চীনা ভাষাভাষী ১২ জন রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। গ্রন্থটির শিরোনাম ‘The Historic 7th March Speech of Bangabandhu Sheikh Mujibur Rahman: A World Documentary Heritage।’ এ গ্রন্থে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিশেষ বাণী রয়েছে।

২০১৭ সালে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রারে’ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে বাংলাদেশের জাতির পিতার ঐতিহাসিক এই ভাষণ অন্তর্ভুক্ত হয়। তারপর এই প্রথম বঙ্গবন্ধুর এই ভাষণ জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় অনূদিত হলো।

গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ইউনেস্কোতে নিযুক্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, আইভরি কোস্ট, সেনেগাল, স্পেন, কিউবা, সৌদি আরব, মৌরিতানিয়া, কুয়েত, রাশিয়া, চীন ও বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা।

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। এ ভাষণ দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রামে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

প্রসঙ্গত, করোনার কারণে ইউনেস্কো সদর দপ্তরে শুধু আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় এবং দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ