1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে ইইউ জরুরি বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬৭ Time View

কোনো ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে ব্রাসেলসে ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক। মূল আলোচ্য asdasudoas']বিষয়ে অর্থাৎ ১ লাখ ২০ হাজার জরুরি আশ্রয়প্রার্থীকে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বণ্টন করার ব্যাপারে একমত হতে পারেননি নেতৃবৃন্দ।
লুক্সেমবার্গ ও জার্মানি বলছে, বণ্টনের পক্ষে নীতিগতভাবে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র একমত। কিন্তু এ বিষয়ে বিস্তারিত চুক্তির জন্য সামনের মাসে অনুষ্ঠিতব্য আরেকটি বৈঠক পর্যন্ত সময় প্রয়োজন। এদিকে, হাঙ্গেরিতে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে পুলিশকে অনুমতি দিয়ে নতুন আইন পাস করা হয়েছে।
ব্রাসেলস প্রতিনিধি জানিয়েছেন, মধ্য ইউরোপের যেসব রাষ্ট্র কোটা পদ্ধতি মানতে চাইছে না, তাদের অমতেই এই পরিকল্পনাটি গ্রহণ করার জন্য অন্যান্য অনেক রাষ্ট্র সম্মত হয়েছে। তবে, ইইউ বলছে, ঐক্য বজায় রাখার স্বার্থেই তারা আবারও বৈঠকে বসবে।
যেসব সদস্য রাষ্ট্র কোটা মানতে নারাজ, যুক্তি হিসেবে তারা বলছে, কোটা পদ্ধতি চালু হলে আরো অনেক বেশি মানুষ জীবন বিপন্ন করে ইউরোপের দিকে ছুটে আসবে।
এদিকে, হাঙ্গেরিতে কোনো অবৈধ অভিবাসী প্রবেশ করলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে বলে অনুমতি দিয়ে নতুন এক আইন পাস করেছে হাঙ্গেরি। সার্বিয়া থেকে ইউরোপে প্রবেশের সময় মূল যে রেল ক্রসিংটি পড়ে সেটিও বন্ধ করে দিয়েছে হাঙ্গেরির পুলিশ। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ