1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

এশিয়ান গেমসে ডোপ টেস্টে পজিটিভ থাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View

এশিয়ান গেমসে বড় ধাক্কা খেল থাইল্যান্ডের ব্যাডমিন্টন দল। উদীয়মান তারকা পিচামন ওপাটনিপুথকে ঘিরে এসেছে ডোপিং-সংক্রান্ত খবর। এর প্রভাব পড়েছে গেমসে তার অংশগ্রহণ নিয়েও।

এশিয়ান গেমসে ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন থাইল্যান্ডের নারী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথ। ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের নমুনায় নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইড শনাক্ত হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ)।

আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ) জানিয়েছে, পরীক্ষার ফল পাওয়ার পর পিচামনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ফলে এশিয়ান গেমস চলাকালে কোনো প্রতিযোগিতা, অনুশীলন, কোচিং কিংবা সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে থাকা পিচামনকে থাইল্যান্ডের উদীয়মান তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দলীয় ইভেন্টে চীনের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তার।

গত ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার আগে ডোপিং পরীক্ষার অংশ হিসেবে পিচামনের নমুনা সংগ্রহ করেছিল আইটিএ। সেই নমুনাতেই ফুরোসেমাইডের উপস্থিতি শনাক্ত হয়।

আইটিএ জানিয়েছে, সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে চাইলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আবেদন করতে পারবেন পিচামন। পাশাপাশি তার কাছে স্যাম্পল-বি পরীক্ষা করার অনুরোধ জানানোর সুযোগও রয়েছে।

ফুরোসেমাইড একটি মূত্রবর্ধক ওষুধ। শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দ্রুত ওজন কমানোর উদ্দেশ্যে প্রতিযোগিতামূলক খেলাধুলায় এটি ব্যবহারের ঘটনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ