1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

এমপি বাদলের বাড়িতে ককটেল হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫
  • ১০৮ Time View

cocktel5জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের গ্রামের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।  তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে জেলার বোয়ালখালী উপজেলার সরোয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

বাদলের ছোট ভাই মনির উদ্দিন খান জানান,  রাত সোয়া দুইটার দিকে এমপি বাদলের শোবারঘর লক্ষ্য করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। ককটেলটি বিস্ফোরিত হলে ওই কক্ষের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এ সময় কক্ষে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার সকালে বোয়ালখালী উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ