1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

এবার মিয়ানমারে বন্ধ হল টুইটার-ইনস্টাগ্রাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৩ Time View

ফেইসবুকের পর এবার টুইটার এবং ইনস্টাগ্রাম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।

মিয়ানমারের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিনর বিবিসিকে জানিয়েছে, পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত এই দুটি সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ এসেছে আমাদের কাছে।

এর আগে বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী স্থিতিশীলতার আনার কথা বলে ফেইসবুক ব্লক করে দেয়।

গত সোমবার ভোরে অং সান সু চিকে গ্রেপ্তার করা হয়। পরে রিমান্ড দেয়া হয়। তার কারাদণ্ড হতে পারে বলে শোনা যাচ্ছে।

২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে দাবি করে সোমবার নতুন সংসদ অধিবেশন স্থগিত করে সামরিক বাহিনী। এরপর তারা ক্ষমতা দখল করে।

তবে গত সপ্তাহে সেনাবাহিনীর এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইউনিয়ন নির্বাচন কমিশন।

পনেরো বছরের গৃহ বন্দিত্বের অবসানের পর ২০১০ সালে মুক্তি পেয়েছিলেন অং সান সু চি, তার ১০ বছর কাটতে না কাটতেই আবারও বন্দি করা হল তাকে।

ইতিমধ্যে সু চি সরকারের মন্ত্রীদের বরখাস্ত করে নতুন সরকার ঘোষণা করেছে মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের অল্প সময়ের পর একজন সাবেক জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নরওয়ে-ভিত্তিক টেলিকম প্রোভাইডার টেলিনর সেনাবাহিনীর সিদ্ধান্তে ‘মারাত্মক শঙ্কা’ প্রকাশ করার কথা জানিয়েছে। টুইটারের পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ