1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১১১ Time View

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনীত আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’এখনও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে বিভিন্ন দেশের উৎসবে অংশ নিচ্ছে এবং প্রশংসা কুড়াচ্ছে। এ বছরেই সিনেমাটি ঘুরে এসেছে বিখ্যাত মস্কো উৎসব ও কাজান উৎসবে। এছাড়া মেলবোর্ন উৎসবেও প্রদর্শিত হয়েছিল এটি। এবার নতুন গন্তব্য অস্ট্রেলিয়া! দেশটির দুটি উৎসবে নির্বাচিত হয়েছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এগুলো হলো, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি ও ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ। বুধবার দুপুরে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা আসিফ। জানা গেছে, ২৯ অক্টোবর শুরু হবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি, চলবে ১ নভেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এ উৎসবে ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সিনেমা প্রদর্শিত হবে। অন্যদিকে, পার্থের উৎসবটি শুরু হবে ১২ নভেম্বর, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এটিও চার দিনের উৎসব। এই উৎসব মূলত সিডনি ও মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবেরই আরেকটি অধ্যায়; নেপথ্যের আয়োজক একই। ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমার গল্প মূলত দেশের যাত্রাপালার ক্রমাবনতির প্রেক্ষাপট নিয়ে। এতে দেখা যায়, দর্শক চাহিদার চাপে কিভাবে মূল যাত্রার চেয়ে ‘প্রিন্সেস রোজী’ নামের এক নৃত্যশিল্পী হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেই চরিত্রেই অভিনয় করেছেন ভাবনা। তিনি জানান, এই চরিত্রের জন্য তাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল। চরিত্রটি করতে পেরে ভাবনা ভীষণ উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন। সিনেমায় ভাবনা ছাড়া বাকি সকলেই আসল যাত্রার শিল্পী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ