1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী

‘এবারের উইকেট গতবারের চেয়ে ভালো’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ১৩৬ Time View

bpl-wicketমিরপুর থেকে: বিপিএলের গত আসরে হাই স্কোরিং ম্যাচ খুব কম দেখা গেছে। লো-স্কোরিং ম্যাচই হয়েছে বেশি। গতকাল (১০ নভেম্বর) রংপুরের বিপক্ষে খুলনা মাত্র ৪৪ রানে গুটিয়ে যাওয়ার পর প্রশ্ন উঠেছে মিরপুরের উইকেট নিয়ে।

চিটাগং ভাইকিংসের মিডলঅর্ডার ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি অবশ্য এবারের আসরের উইকেট নিয়ে ইতিবাচক মন্তব্যই করলেন। শুক্রবার (১১ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে দলীয় অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এ ক্রিকেটার।

তিনি বলেন, ‘নিঃসন্দেহে এবারের উইকেট ভালো আচরণ করছে। বোলাররা যেমন সুবিধা পাচ্ছে ব্যাটসম্যানরাও তাই। গত বছর আমরা হাইস্কোরিং ম্যাচ খুব কম দেখেছি। এবারও তেমন হতে পারে। তবে এবারের আসরের উইকেট গতবারের চেয়ে ভালো।’

 

প্রথম ম্যাচে কুমিল্লাকে হারিয়ে শুভসূচনা করে চিটাগং। তবে দ্বিতীয় ম্যাচে রংপুরের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় দলটি। শনিবারের (১২ নভেম্বর) ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা। যারা কিনা রংপুরের বিপক্ষে ৪৪ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে।

নিজেদের পরবর্তী ম্যাচ নিয়ে জহুরুলের অভিমত, ‘জয় দিয়েই আমরা বিপিএল শুরু করেছিলাম। দ্বিতীয় ম্যাচে শুরুটা আমাদের দুর্দান্ত হয়েছিল। কিন্তু মাঝপথে আমরা ভুল করে বসি। ভুলগুলো যেন না হয় সে চেষ্টাই থাকবে আমাদের। খুলনাও তাদের শেষ ম্যাচে হেরেছে। জয় পাওয়া দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। জয় দিয়ে আমরা মোমেন্টাম ফিরে পেতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ