1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

এবারও সংসদ অধিবেশনে যেতে পারবেন না সাংবাদিকরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪৫ Time View

করোনাকালে জাতীয় সংসদের অন্য সব অধিবেশনের মতো একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে কাভার করতে হবে। বুধবার (২৫ আগস্ট) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাস (কোভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে সাংবাদিকদের কাভার করতে হবে।

আগামী ১ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধান অনুযায়ী এ অধিবেশন আহবান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক করোনা ভাইরাস (কোভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সকল কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’-এর সরাসরি সম্প্রচার (লাইভ সম্প্রচার) হতে কাভার করার জন্য সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। করোনা পরিস্থিতিতে অধিবেশনকালীন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দকে পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে সাংবাদিকদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ