1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব

একের পর এক সমস্যায় পড়ছে ক্রিকেটাররা: প্রধান নির্বাচক

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০১৪
  • ১৩১ Time View

প্রতিভাবান ক্রিকেটাররা একের পর এক ইনজুরিতে আক্রান্ত হয়ে ছিটকে পড়ছে এশিয়া কাপ থেকে। পাঁচ জাতির এশিয়া কাপের মতো বড় আসরেও সমস্যায় পড়ছে বাংলাদেশের ক্রিকেটাররা। তামিমের পর এবার মাশরাফিও দল থেকে ছিটকে পড়েছে। তাদের সাথে চোট সমস্যায় রয়েছেন অধিনায়ক মুশফিকও। আর শাস্তি শেষ হওয়ায় বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল-হাসান আফগানদের বিপক্ষে খেলবেন বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে খেলা সম্ভাব নয় মাশরাফির। তার জায়গায় সুযোগ পেয়েছে শফিউল ইসলাম। বর্তমান সময়ে দল খুব বাজে পারফর্ম করছে। দলের অবস্থা আসলে ভাল নয়। দলের এমন পরিস্থিতিতে ভাল কিছু আশা করা যায় না।

তিনি আরো বলেন, ‘মার্চ মাস থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এখনো বোলাররা ইনজুরিতে পড়ে আছে। আবার ব্যাটসম্যানরাও ইনজুরিতে ভুগছে।’

জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘ বেশ কয়েকটি জেতা ম্যাচ আমরা হেরেছি। তবে এখন আমার মনে হয় পুরো দলকে সংগঠিত করতে হবে। যারা নেই তাদের চিন্তা বাদ দিতে হবে। আর যারা আছে তাদেরকে খেলার প্রতি মনোযোগী হতে হবে। আমি নিশ্চিত টিম ম্যানেজম্যান্ট,  কোচ ও ক্যাপ্টেনসহ সবাই মিলে সিদ্ধান্ত নিলেই ভাল কিছু করা যাবে।’

তিনি বলেন, ‘প্রথম ম্যাচে ভারতের সঙ্গে পরাজয়ের বিষয়টা ভুলে যেতে হবে। এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে আফগানদের সঙ্গে খেলায় অবশ্যই জিততেই হবে বাংলাদেশকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ