1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত

এইচ৩এন২ ভাইরাসে ভারতে প্রথমবারের মতো দুজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৫৭ Time View

ভারতে প্রথমবারের মতো এইচ৩এন২ ভাইরাসে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি’র।
এ ভাইরাসে মৃত দুই জনেরই ৫০ বছরের বেশি। একজন কর্ণাটক ও অপরজন হরিয়ানার বাসিন্দা। এইচ৩এন২ ভাইরাস ‘হংকং ফ্লু’ নামেও পরিচিত।
কর্ণাটকে মারা যাওয়া ব্যক্তির নাম হীরে গৌড়া। তিনি কর্ণাটকের হাসান শহরের বাসিন্দা। রাজ্যটির সরকারি কর্মকর্তারা বলছেন, ৮২ বছর বয়সী গৌড়া গত ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন। ১ মার্চ মারা যান তিনি। ভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি ডায়াবেটিক এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন গৌড়া।
হরিয়ানায় মৃত্যু হওয়ার ব্যক্তির নাম জানা যায়নি। তবে ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত জানুয়ারিতে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। বুধবার (৮ মার্চ) তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, ভারতজুড়ে এ পর্যন্ত এইচ৩এন২ ভাইরাসে অন্তত ৯০ জন আক্রান্ত হয়েছে। এছাড়া এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ