1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ১০৬ Time View

ঈশ্বরদীর দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত এবং অপর তিনজন আহত হয়েছে। হতাহতরা সকলেই ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক। শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিউটি শেষে লেগুনাযোগে পাকশী থেকে দাশুড়িয়ার দিকে যাওয়ার পথে নওদাপাড়ার কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে লেগুনার ৭ যাত্রীই আহত হয়।

এ সময় ইপিজেডের ভিনটেজ ডেনিম নামের কারখানার শ্রমিক রুমা খাতুন (২৮) ও সেলিনা খাতুনের শরীরে রড ঢুকে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে নেয়া হলে রুমা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এছাড়া আহত সালমা খাতুন (২৮), রুনা খাতুন (৩১) ও সেলিনাকে (২৯) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ