1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

ইলিয়াস নিখোঁজ বিষয়ে ৩ সংস্থা তদন্ত করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২
  • ১৬৬ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি বলেছেন, ‘বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়ে থানা পুলিশের পাশাপাশি ডিবি ও র‌্যাব তদন্ত করছে। সরকার তার সন্ধানে আন্তরিকভাবে কাজ করছে। আশা করছি, খুব দ্রুতই তার খোঁজ পাওয়া যাবে।’

তিনি আরো বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে পুলিশ ব্যর্থ হয়নি। তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে ‘মাদক প্রতিরোধে এনজিওদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য পারমানবিক বোমার চেয়েও ভয়াবহ। পারমানবিক বোমা নির্দিষ্ট সময়ের জন্য কার্যকরী থাকে ও ক্ষতি করে। কিন্তু মাদকদ্রব্যের নির্দিষ্ট সময়সীমা নেই, এটি একজন মানুষের সারা জীবনের জন্য ক্ষতির কারণ।

তিনি বলেন, মাদক শুধু নিজেই একটি সমস্যা নয়, এটি আরো অনেক সমস্যা ও অপরাধের সূতিকাগার। চুরি, ছিনতাই ও রাহাজানি বাড়ানো ছাড়াও মাদকদ্রব্য জনস্বাস্থ্যের জন্যও বিরাট হুমকিস্বরুপ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ