1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ ‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ সিনেমা ফ্লপ করলেও অভিষেককে কেন বকেন না অমিতাভ? ১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠনের নির্দেশ শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আগামীকাল

ইলিশ শিকারের দায়ে নড়িয়ায় ৫ জেলে আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৯১ Time View

মা ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে ৫ জেলেকে আটক করা হয়েছে। সেইসঙ্গে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার সুরেশ্বর পয়েন্ট এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ পাঁচজনকে আটক করা হয়। পরে বুধবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুইজনকে দণ্ডিত করা হয়। তবে স্কুলছাত্র হওয়ায় ৩ জনকে জরিমানা করে মুচলেখা রেখে ছেড়ে দেয়া হয়।

আটকরা হলেন- নড়িয়া উপজেলার চরাত্রা এলাকার লতিফ খানের ছেলে আব্দুল হাকিম খান (২৮), মো. আলি অাহাম্মদ বেপারীর ছেলে মো. শাহাজালাল বেপারী (২০), মোতালেব বেপারীর ছেলে বিল্লাল বেপারী (১৬), আ. খালেক বেপারীর ছেলে মহসিন বেপারী (১৭) ও আলী জব্বার বেপারীর ছেলে জসিম বেপারী (১৬) ।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিস কর্মকর্তা ও নৌ পুলিশ। পরে আটকদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

আইন অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। আর স্কুলের ছাত্র হওয়ায় তিনজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। সেইসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দ ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ