1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

ইনিংস পরাজয় এড়াতে লড়ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৪০ Time View

musfiqqqপঞ্চম দিনে গড়াল কিংসটাউন টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে বাংলাদেশ। সোমবার চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫৬ রান। স্বাগতিকদের আবার ব্যাটিংয়ে নামাতে বাংলাদেশের এখনো প্রয়োজন ৪৬ রান।

এদিকে ফলোঅনে নেমেই আবারো বিপর্যয়ে পড়ে টাইগাররা। মাহমুদুল্লাহ ৬৬ রানে সাজঘরে ফিরে গেলেও মুশফিকুর রহিম ৭০ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে আছেন নাসির ৭ রানে। এ ছাড়া দলীয় ১১ রানে শামসুর রহমান (৪), ৮১ রানে ইমরুল কায়েস (২৫), ১০৪ রানে মমিনুল (১২) ও ১০৭ রানে তামিম (৫৩) সাজঘরে ফিরে যান।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ৪৮৪ রান করে ইনিংস ঘোষণা করে। তৃতীয় দিন বাংলাদেশ ১৮২ রানে অলআউট হওয়ার পর সেদিনের খেলা শেষ হয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ : ৪৮৪/৭ ইনিংস ঘোষণা (ব্রেথওয়েইট ২১২, চন্দরপল ৮৫*, গেইল ৬৪; তাইজুল ৫/১৩৫)

বাংলাদেশ : ১৮২ (মুমিনুল ৫১, মুশফিক ৪৮*; বেন ৫/৩৯, ব্ল্যাকউড ২/১৪) ও ২৫৬/৫ (তামিম ৫৩, শামসুর ৪, ইমরুল ২৫, মুমিনুল ১২, মাহমুদুল্লাহ ৬৬, মুশফিক ৭০*, নাসির ৭*; রোচ ২/৩৯, বেন ২/৪৪, গেইল ১/৫০)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ