1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির আলিবাবার সঙ্গে রিমার্কের চুক্তি, পণ্য কিনতে পারবেন বিদেশিরাও দাম্মামে বিমানের ফ্লাইট ৭ নভেম্বর থেকে, রিয়াদে বন্ধই থাকছে ‘ফেভারিট’ বাংলাদেশের সাথে ফাইনাল খেলতে চান ভারত কোচ

ইজতেমার প্রথম পর্বে ১২ মুসল্লির মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০২০
  • ৫৬ Time View

বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে আরো তিনজন মুসল্লি মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে ও দিবাগত রাতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় গত চারদিনে ১২ মুসল্লির মৃত্যু হয়েছে। মূলত বার্ধক্যজনিত কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

আজ রবিবার বেলা ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি। শেষ হবে ১৯ জানুয়ারি।

শনিবার বিকেল সোয়া ৫টায় কিশোরগঞ্জের কটিয়াদি থানার গুচিহাটা গ্রামের নুর ইসলাম (৫৫), রাত সাড়ে ১০টায় কক্সবাজারের টেকনাফ থানার সাব্রাম এলাকার আলী আহমদ (৬০) ও রাত পৌনে ১টায় জয়পুরহাটের পাঁচবিবি থানার আব্দুল মোমিন (৫৫) মারা যান। এ নিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় গত চার দিনে ১২ মুসল্লি মারা গেলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ