1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির আলিবাবার সঙ্গে রিমার্কের চুক্তি, পণ্য কিনতে পারবেন বিদেশিরাও দাম্মামে বিমানের ফ্লাইট ৭ নভেম্বর থেকে, রিয়াদে বন্ধই থাকছে ‘ফেভারিট’ বাংলাদেশের সাথে ফাইনাল খেলতে চান ভারত কোচ

ইউক্রেনে রুশপন্থি নেতাকে ক্ষমতায় বসানোর বিষয়টি গুজব : মস্কো

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৫২ Time View

ইউক্রেনে একজন রুশপন্থি নেতাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে রাশিয়া- এমন তথ্য দিয়েছে ব্রিটিশ সরকার। তবে সেই অভিযোগকে ‘গুজব’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে মস্কো।

এ বিষয়ে রাশিয়া বলেছে, ‘ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে।’

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার বার্তায় বলেছে, ‘ব্রিটিশ সরকার যে গুজব ছড়িয়েছে তা থেকে আরেকবার প্রমাণিত হয়েছে যে, ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেন ইস্যুতে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে।’

টুইটার বার্তায় আরও বলা হয়েছে, ‘আমরা ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে অর্থহীন কথাবার্তা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

এর আগে শনিবার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর দাবি করেছিল, তাদের কাছে এমন তথ্য রয়েছে যে, রাশিয়া ইউক্রেন দখলের পরিকল্পনা করার পাশাপাশি একজন রুশ-পন্থি নেতাকে কিয়েভের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কোনো প্রমাণ উপস্থাপন ছাড়া আরো জানায়, ইউক্রেনের সাবেক রুশ-পন্থি সংসদ সদ্য ইয়েভহেন মুরাইয়েভকে কিয়েভের ক্ষমতায় বসানোর জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে।
খবর পার্সটুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ