1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী

আ.লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুন, ২০১২
  • ১৮৩ Time View

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ দু’বেলা দুমুঠো খাবার পায়।’

বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে দেশে লুটপাট চালিয়েছে। তাদের এ লুটপাটের কারণে, দেশ অনেক পিছিয়ে গেছে। তারেক রহমান এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাড়িভাঙা আমের মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘৩ বছরে আমরা পর্যাপ্ত পরিমাণে বিদ্যুত উৎপাদন করেছি। অটোবাইক, ইজিবাইক অনেক বিদ্যুৎ নষ্ট করছে। সরকার সারের মূল্য কমিয়ে দিয়েছে।’

বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকার সময় যে লুটপাট করেছে বর্তমান সরকার তা পূরণের চেষ্টা করছে।

উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনছুর আহম্মেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।

এ সময় বক্তব্য রাখেন- খোড়াগাছ ইউপি চেয়ারম্যান নুর আলম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া প্রমুখ।

১৫ দিনব্যাপী এই মেলায় ৪৭টি স্টল স্থান পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ