1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

আশরাফুলের আপিল শুনানি আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০১৪
  • ১৫৮ Time View

আট বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মোহাম্মদ আশরাফুলের  আপিলের প্রথম শুনানি হবে বুধবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি প্যানেলে এই শুনানি হওয়ার কথা।

শুধু আশরাফুল একা নন; ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছে বাদী-বিবাদী তিন পক্ষই আপিল করেছে। ডিসিপ্লিনারি প্যানেল সূত্রে জানা গেছে, আজ হবে প্রাথমিক শুনানি।image_93212_0

বিসিবি ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ শুনানিতে সভাপতিত্ব করবেন।

রায়ের বিপক্ষে আশরাফুল ছাড়াও বিপিএলের দল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী ও শ্রীলঙ্কার ক্রিকেটার কৌশল লুকারাচ্চিও আপিল করেছেন এবং বাদী পক্ষ বিসিবি ও আইসিসি।

এদিকে, আপিলের রায়ে সন্তুষ্ট না হলে পরবর্তীতে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও আপিল করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন আশরাফুল।

প্রসঙ্গত, গত ১৮ জুন স্পট ফিক্সিংয়ের জন্য গঠিত ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছে। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৮ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। সঙ্গে ১০ লাখ টাকা জরিমানার দণ্ড দেয়া হয়েছে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ