1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপে খেলা কিশোররা সংবর্ধিত অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট

আরেক দফা বেড়ে সোনার দামে রেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১০৭ Time View

দেশের বাজারে সোনার দাম আরেক দফা বেড়েছে। প্রতি ভরি ভালো মানের সোনার দাম বেড়েছে সাত হাজার ৬৯৮ টাকা। এতে ভরিপ্রতি সোনার দাম দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকা।
শনিবার ( ১৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামীকাল রোববার (১৯ মার্চ) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট প্রতিভরি সোনা কিনতে লাগবে ৯৮ হাজার ৭৯৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা দাম ৬৭ হাজার ৩০১ টাকা করা হয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বাজুসের মূল্য নির্ধারণ ক‌রে, যা ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়। ওই দাম অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি ৯১ হাজার ৯৬ টাকা, ২১ ক্যারেট ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৭৪ হাজার ৫৯১ টাকা এবং আর সনাতন পদ্ধতির সোনার দাম প্র‌তি ভরিতে ছিল ৬২ হাজার ১৬৯ টাকা।
সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।
গত ১৪ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চে উঠে যায় সোনার দাম। সে সময় ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে পৌঁছায় ৯৩ হাজার ৪২৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের দাম হয় ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৬ হাজার ৪৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম হয় ৬৩ হাজার ৬৮৫ টাকা।
টানা কয়েক দফা বাড়ার পর ৪ ফেব্রুয়ারি দেশের বাজারে সোনার দাম কিছুটা কমে। তখনও ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমানো হয়। পরে দ্বিতীয় দফায় ২৬ ফেব্রুয়ারি আবারও এক হাজার ১৬৭ টাকা কমানো হয়।
গত এক বছরে দেশের বাজারে মোট ২৭ বার সমন্বয় করা হয়েছে মূল্যবান এই ধাতুটির দাম। এর মধ্যে বেড়েছে ১৫ বার আর কমেছে ১২ বার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ