1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

আরও সুযোগ-সুবিধা চান ফারজানা হক

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ১৭১ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) একাডেমিক মাঠে চলছিল অনূর্ধ্ব-১৯ ও হাই পারফরম্যান্স (এইচপি) দলে প্র্যাকটিস ম্যাচ। তাই বেশ ভিড় ছিল একাডেমিক মাঠের আশেপাশে। এরই একপাশে বসে একমনে খেলা দেখছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের বেশ কয়েকজন সদস্য। সেখানেই কথা হয় নারী ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ফারজানা হকের সঙ্গে।

ক্যাম্প না থাকলেও ঢাকাতে নিয়মিত অনুশীলন করছেন। এ ব্যাপারে তিনি জাগো নিউজকে বলেন, ‘আমার বাসা গাইবান্ধায়। সেখানে এখানকার মত এত সুযোগ-সুবিধা নেই। তাই এখানে থেকেই নিজে নিজে অনুশীলন করছি।’

এ ছাড়াও তিনি দলের উন্নতির জন্য আরও সুযোগ-সুবিধা চান। তিনি বলেন, ‘আমাদের যদি নিয়মিত ক্যাম্প হতো তাহলে আরও ভালো হতো। আর আমরা ভাইয়াদের মত ওতটা সুযোগ-সুবিধাও পাই না। সেটা পেলে আরও ভালো করতে পারবো।’

ক্যাম্প বন্ধ হওয়াতে কিছুটা আক্ষেপ ঝরে পড়লো এই ক্রিকেটারের কন্ঠে। তিনি বলেন, ‘আমাদের খেলার উন্নতির জন্য আরও ক্যাম্প করা দরকার। ম্যাচ খেলা দরকার। এখন বিসিবি সেটা কি করবেন তারাই ভালো জানেন।’

উল্লেখ্য, ফারজানার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে ২০১১ সালের ২৬ নভেম্বর আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে। আর টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক ঘটে ২০১২ সালের ২৮ আগষ্ট আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ