1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

আমাজনের গভীর জঙ্গলে ৩৬ ফুটের তিমি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৮ Time View

চারপাশে ঘন জঙ্গল। আশেপাশে কোনও জলাশয়ও নেই। দূরে নদী থাকলেও সেখান থেকে এতদূর চলে আসার সম্ভাবনাও তেমন নেই। তবুও কী করে ৩৬ ফুট দৈর্ঘ্যের একটি তিমি সমুদ্র থেকে জঙ্গলে চলে আসল, তাই এখন ভাবাচ্ছে জীববিজ্ঞানীদের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এবিসি’-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আমাজনের গভীর জঙ্গল থেকে সুবিশাল একটি তিমি মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। তিমিটির দৈর্ঘ্যে প্রায় ৩৬ ফুট।

প্রতিবেদন আরো বলা হয়েছে, গত রবিবার সকালে আমাজনের জঙ্গলের ওই এলাকা থেকে প্রচুর শকুনকে উড়তে দেখা যায়। এর পরেই স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ওই এলাকায় যান। তার পরেই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে।

জীববিজ্ঞানীদের দাবি, এটি হাম্পব্যাক তিমি। অনুমান করা হচ্ছে, প্রাণীটির বয়স প্রায় ১ বছর। যে এলাকা থেকে তিমিটি উদ্ধার হয়েছে, তার থেকে বেশ কিছুটা দূরেই রয়েছে আমাজন নদ।

প্রশাসনের অনুমান, হয়তো জোয়ারের সময় তিমিটি জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছে। কিন্তু পরে ফেরত যেতে পারেনি।

কিন্তু ওই এলাকায় প্রশাসন বড় কোনও জোয়ারেরও খবর পায়নি বলেও জানা গিয়েছে। আপাতত এই প্রাণীটি কী করে জঙ্গলে মৃত অবস্থায় এল, তা নিয়েই কৌতুল প্রত্যেকের মনে।
সূত্র : এবেলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ