1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’ নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি

আব্দুর রাজ্জাক একটি আদর্শের নাম: ওয়াশিংটনে শোকসভায় বক্তারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১
  • ২৬১ Time View

বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আব্দুর রাজ্জাক একটি আদর্শের নাম, একটি ইনস্টিটিউশনের নাম। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মরহুম আর রজ্জাকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরে তরুণদের সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলতে হবে।

ওয়াশিংটনের অদূরে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে নিরালা রেস্টুরেন্টে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে শুক্রবার এক শোক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও ওয়াশিংটন আওয়ামী লীগ নেতা ড. শাহজাহান মাহমুদের সভাপতিতে¦ অনুষ্ঠিত এই শোকসভা পরিচালনা করেন মাহবুবুল করিম বাচ্চু।

সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাহমুদুন নবী বাকী, আলমগীর সোহেল, কৃষিবিদ আনোয়ার হোসেন, লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ প্রমুখ।

শোক সভার শুরুতেই মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তারা মরহুম আবদুর রাজ্জাকের বর্ণ্যাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে বলেন, পাকিস্তান আমলে ৬ দফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আব্দুর রাজ্জাক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে আব্দুর রাজ্জাক ভারতের মেঘালয়ে মুজিব বাহিনীর সেক্টর কমান্ডার (মুজিব বাহিনীর ৪ সেক্টর কমান্ডারের একজন) ছিলেন। তিনি মুজিব বাহিনীর একজন সংগঠক ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষকও ছিলেন। তিনি দেরাদুনে ভারতের সেনাবাহিনীর জেনারেল উবানের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন। মুজিব বাহিনী গঠনে অন্যতম রূপকার ছিলেন মরহুম আবদুর রাজ্জাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ