1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

আবার বিতর্কে উমর আকমল

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০১৪
  • ১৫৩ Time View

Umar-Akmal-Lookson-110223G300ঝামেলা যেন পিছু ছাড়ছে না উমর আকমলের। গত ফেব্রুয়ারিতে ট্রাফিক পুলিশের গায়ে হাত তুলে আইনি ঝামেলায় জড়িয়ে তাঁকে কারাভোগ করতে হয়েছে। পরে মাফমুক্তি চেয়ে এবং এশিয়া কাপে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলায় কোনোমতে সেই ঝামেলা থেকে পার পেয়ে যান। এবার তিনি জড়িয়েছেন আরেক ঝামেলায়। তা হচ্ছে নিজ শহর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষীর সঙ্গে বাগবিতণ্ডা।
এ মাসের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আকমল। পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আবদুল কাদিরের মেয়ের সঙ্গে তাঁর বিয়ে। সে বিয়েরই দাওয়াতপত্র নিয়ে পিসিবির প্রধান কার্যালয়ে (গাদ্দাফি স্টেডিয়াম) যাচ্ছিলেন তিনি। স্টেডিয়ামের প্রবেশ পথে তাঁকে আটকে দেন এক নিরাপত্তারক্ষী। ওই নিরাপত্তারক্ষী নাকি তাঁকে চিনতে পারেননি। আকমলকে তিনি বলেন, ‘আপনি ভেতরে যেতে পারেন, তবে গাড়ি ভেতরে পার্ক করতে পারবেন না।’ এতে ভীষণ চটে যান আকমল। শুরু হয় বাকযুদ্ধ। একপর্যায়ে রেগেমেগে বিয়ের দাওয়াতপত্র বিলি না করেই স্টেডিয়াম ছেড়ে চলে যান।
স্টেডিয়ামে অবশ্য খেলোয়াড়দের গাড়ি পার্ক করার অনুমোদন রয়েছে। কিন্তু আকমলকে যদি নিরাপত্তারক্ষী চিনতেই না পারেন, তবে তিনি পার্কিং করতে দেবেন কী করে? কথা তো এখানেই, দেশের জাতীয় দলের খেলোয়াড়কে কেন চিনতে পারেননি নিরাপত্তারক্ষী। বিষয়টি অবশ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে পিসিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ