1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

আনারকলি মার্কেটে আগুন, কয়েকটি বেডিং দোকান ছাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩৬ Time View

রাজধানীর মৌচাকের আনারকলি সুপার মার্কেটে সোমবার রাতে আগুনে পুড়ে গেছে বাঁধন বেডিং ও বিক্রমপুর বেডিং নামে দুই দোকান। এছাড়া মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজালাল বেডিং, রানা বেডিং ও গোল্ট স্টার ফেব্রিকসসহ আর ক’টি দোকান।

মার্কেটের দোকান মালিক সমিতির যুগ্ম-আহবায়ক মফিজুল হক বলেন, “তিনটা দোকান মারাত্মক ক্ষতি হয়েছে। প্রতিটি দোকানেই ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত সোয়া দশটায় রমনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোস্তফা মহসিন বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।”

বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করেন তিনি।

এর আগে রাত সাড়ে ন’টার দিকে হঠাৎ করেই এ মার্কেটের নিচতলায় আগুন লাগে। এ সময় মার্কেট বন্ধ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে।

খবর পেয়ে রমনা থানার ওসি শাহ আলমসহ পুলিশ ও ৠাব কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

যেসব দোকান থেকে ধোঁয়া আসছিলো সেগুলোর তালা ভেঙ্গে পানি ঢালতে থাকেন দমকল কর্মীরা। এ সময় ধোঁয়ার কারণে ভেতরে অসুস্থ হয়ে পড়া বিভিন্ন দোকানের বেশ ক’জন কর্মচারীকে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা যায়।

আব্দুল জলিল নামে ওই মার্কেটের এক ব্যবসায়ী জানান, নিচতলায় বাঁধন ট্রেডিং নামে এক দোকানেই প্রথম আগুন লাগে।

ফায়ার সার্ভিসের অপারেটর নজরুল ইসলাম বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে আমাদের কাছে খবর আসে। গুলিস্তান থেকে ফায়ার সার্ভিস সদরের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়।” উল্লেখ্য, এর আগে গত ৪ জুলাই আনারকলি মার্কেটে আগুন লাগলে কয়েকটি দোকান পুড়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ