1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

আজ থেকে নতুন সময়ে চলবে শেয়ারবাজারে লেনদেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫১ Time View

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ লেনদেনের সময় প্রায় এক ঘণ্টা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে।

রমজান মাসে ডিএসই ও সিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং বিরতিহীনভাবে চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে। এই সেশনে নতুন দর প্রস্তাব করা যাবে না, তবে দিনের সমাপনী দামে বিনিয়োগকারীরা শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় করতে পারবেন।

গতকাল পর্যন্ত প্রচলিত সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলেছে। রমজান শেষে ঈদের ছুটির পর আবার আগের সময়সূচি অনুযায়ী লেনদেন হবে।

এদিকে রমজান মাসে ডিএসই ও সিএসইর দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ঈদের পর অফিস সময়ও আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ