1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

আজ থেকে ডিএনসিসি কোভিড হাসপাতালে শুরু হচ্ছে ডেঙ্গু চিকিৎসা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৫৪ Time View

দেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। প্রায় প্রতিদিনই রেকর্ড পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, মারাও যাচ্ছেন অনেকে। এমতাবস্থায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে কয়েকগুণে।
পরিস্থিতি সামাল দিতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে আজ রোববার থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাতে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
আহমেদুল কবীর বলেন, ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা শুরু হচ্ছে। ইতোমধ্যে ডেঙ্গু রোগীদের জন্য ৪টি ইউনিট চালু করা হয়েছে। যেখানে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রোববার সরেজমিনে সেখানে যাব।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অন্য সরকারি হাসপাতালে শয্যা সংকট দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণার পরই ভর্তি হয়েছেন ৪ জন রোগী। ডেঙ্গু রোগীদের জন্য সাধারণ ওয়ার্ডে ৬০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পুরুষের জন্য ৩৮টি ও নারীদের ২২টি। এ ছাড়া থাকছে ১৭টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। চাহিদা অনুযায়ী আরও বাড়ানো হবে। চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এদিন সরকারি হিসেবে আওতাভূক্ত হাসপাতালগুলোতে ৯২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে এ বছর ডেঙ্গুর রোগীর সংখ্যা ৩০ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে।
নতুন করে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১২ জনের মৃত্যুর খবর দিল সরকার।
ডেঙ্গু নিয়ন্ত্রণ এ বছর দুটি জরিপ চালানো হয়েছে। পাশাপাশি চলছে অভিযানও। সর্বশেষ গত ১৮ অক্টোবর থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের এডিস মশার অধিক প্রকোপ এলাকাগুলোতে আরেক দফা অভিযান শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ