1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

আজ খেলা না হলে ফাইনালে পাঞ্জাব,সেরা দশে সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০১৪
  • ১৩৪ Time View
sakib al hasan kবৃষ্টিতে মাঠে গড়ায়নি কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের কোয়ালিফায়ার ম্যাচটি । আজ রিজার্ভ যেতে ইডেন গার্ডেন্সেই ম্যাচটি শুরু হওয়ার কথা বিকেল ৪টায়। এ ম্যাচের জয়ী দল সরাসরি জায়গা করে নেবে এবারের আইপিএলের ফাইনালে। তবে বৃষ্টিতে ম্যাচ না হলে গ্রুপ পর্বে বেশি জয়ের সুবাদে ফাইনালে জায়গা করে নিবে পাঞ্জাব। কলকাতাকে তখন অপেক্ষা করতে হবে চেন্নাই-মুম্বাই ম্যাচে জয়ীদের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য।
এদিকে বৃষ্টির দিনে আনন্দের খবর উপহার দিয়েছেন সাকিব আল হাসান। এবারের আইপিএলের শীর্ষ ১০ ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের সাবেক এ অধিনায়ক আছেন ৯ নম্বরে। এ মৌসুমে শুরুর জড়তা কাটিয়ে ওঠার পর কলকাতা নাইটরাইডার্সের একাদশে জ্যাক ক্যালিসকে সরিয়ে অলরাউন্ডার হিসেবে নিজেকে নাইটদের প্রথম পছন্দ বানিয়ে ফেলেছেন সাকিব। নিজেকে প্রমাণ করেই তিনি উঠে এসেছেন সেরা দশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ