1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত তাইজুলের ফর্ম নিয়ে প্রবল দুর্ভাবনায় কোচ আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল

আগামী কয়েকদিনে বাড়তে পারে বৃষ্টিপাত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ১০১ Time View

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এতে করে আসন্ন ঈদুল আজহায় ঘুরমুখো মানুষের ব্যাপক ভোগান্তির আশঙ্কা রয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আগামী পাঁচদিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতার কথা বলা হয়েছে।

পূর্বাভাবে বলা হয়, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। তবে দেশের কোথা কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এদিকে, সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে হালকা থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন ঢাকায় বাতাসের গতিবেগ থাকবে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার।

অন্যদিকে, শনিবার দেশের নদীবন্দরের মধ্যে দুপুর ১টা পর্যন্ত পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুরলোকে ১ নং (পুনঃ ১নং) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে দেশের সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ