1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময় সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

আকাশপথে কাতারকে নতুন রুট দিচ্ছে আমিরাত-বাহরাইন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ১৫৯ Time View

আমিরাত এবং বাহরাইনের আকাশপথে নতুন রুট ব্যবহার করতে পারবে কাতারের বিমান। আমিরাত এবং বাহরাইনের আন্তর্জাতিক আকাশসীমার ওপর দিয়ে এই নতুন রুট চালু করা হবে। বিশ্ব বিমান চলাচল সংস্থা এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের জুনের ৫ তারিখে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাইরাইন, আরব আমিরাত ও মিসর। দেশগুলো কাতারের সঙ্গে আকাশপথ, জলসীমা এবং স্থলসীমা বন্ধ করে দেয়।

এরপর থেকেই কাতারের নিবন্ধকৃত বিমানের জন্য নতুন রুট চালু করতে কাজ করে যাচ্ছিল মন্ট্রিল ভিত্তিক আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গ্যানাইজেশন (আইসিএও)। আইসিএওর মুখপাত্র অ্যান্থনি ফিলবিন মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, কাতারের নিবন্ধকৃত বিমানের জন্য নতুন রুট চালু করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলোচনা করে কাজ করে যাচ্ছিল তারা।

বাহরাইন এবং আরব আমিরাতের আকাশপথে বিদ্যমান রুটের মধ্যে কয়েকটি রুট এবং নতুন কয়েকটি সাময়িক রুট উন্নীত করা হয়েছে।

সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিসর কাতারের ওপর অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা আনার পর তাদের আকাশপথে কাতারের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে আইসিএওর কাছে নতুন রুট অনুমোদনের জন্য অনুরোধ জানায় কাতার।

আরব দেশগুলোর আকাশপথ ব্যবহার করতে না পারায় কাতারের প্রায় ২৪ লাখ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের মধ্যে ৯০ শতাংশই বিদেশী নাগরিক। সরাসরি রুট ব্যবহার করতে না পারায় কাতারের বিমানগুলোকে বিকল্প পথে দীর্ঘ সময় ধরে যাতায়াত করতে হয়েছে। এ সময়ে কাতারের বিমান দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে চলাচল করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ