1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

আওয়ামী লীগের কেউ প্রভাব খাটালে আমাকে বলবেন : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারি, ২০১৬
  • ১৬২ Time View

4096আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কাজে আওয়ামী লীগের কেউ যদি প্রভাব খাটায় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করার আহ্বান জানালেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

পুলিশের উদ্দেশে শেখ হাসিনা বলেন, অন্যায়কে কখনো প্রশ্রয় দেবেন না। দুর্বলকে নিরাপত্তা দিতে হবে, যেন সবাই পুলিশের কাছে নিজেকে নিরাপদ মনে করে। দলের কেউ প্রভাব খাটালে আমার সঙ্গে যোগাযোগ করবেন।

মতি বিনিময়ের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ বিভাগ করাসহ প্রধানমন্ত্রীর কাছে নানা দাবি দাওয়া তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, পুলিশের রেশন বাড়ানো হয়েছে, অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। পৃথিবীর কোন দেশ পুলিশদের শতভাগ বেতন বাড়ায়নি, আমরা বাড়িয়েছি। এগুলো সরকারকে বলে দিতে হয়নি। আমরা চাই জনগণের কল্যাণই যাতে পুলিশের একমাত্র লক্ষ্য হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সর্বশেষ রাজনৈতিক নির্বাচন ও ২০১৫ সালের ৩ মাস অনেক বড় অবদান রেখেছে। নির্বাচনের সময় ২৬ জন নিহত হয়েছে এর মধ্যে ২১ জনই পুলিশ। পুলিশের এই অবদানের জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।  নারী ও শিশু পাচার, চোরাচালান ও জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এগুলো যেন বন্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।

মাদকের বিরুদ্ধে পুলিশকে আরো বেশি সক্রিয় হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাদক সমাজের সর্বস্তরের বহু পরিবার ধ্বংস হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশকে আরো বেশি সক্রিয় ও বিশেষভাবে দৃষ্টি দিতে আহ্বান জানাচ্ছি।’

পুলিশদের ‘পুলিশ বিভাগ’ করার দাবি করার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বিভাগ করলে তখন সবাই বিভাগ চাইবে। তখন আর সমন্বয় থাকবে না। এটা সত্যি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় হয়ে গেছে। আমরা পরিকল্পনা করেছি এখানে কিছু ভাগ করা হবে। আরো সচিব দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ