1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় বাবর আজম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ Time View

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘মান্থ অব দ্য’ আগস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা এই ব্যাটার দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
সতীর্থ সাদাব খান এবং ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরানকে হারিয়ে তৃতীয়বারের মতো এই খেতাবে ভূষিত হয়েছেন পাকিস্তান অধিনায়ক।

এই সম্মানে ভূষিত হয়ে রোমঞ্চিত বাবর বলেন, ‘২০২৩ সালের আগস্ট মাসের আইসিসি সেরা খেলোয়াড় নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। আগের মাসটি ছিল আমার ও দলের জন্য দুর্দান্ত। কারণ, আমরা কিছু অসাধারণ পারফর্মেন্স করেছি। দীর্ঘদিন পর পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। মুলতান ও লাহোরে দর্শকদের সামনে খেলতে পারাটা ছিল অসাধারণ। মুলতানে নিজ দর্শকদের সামনে দ্বিতীয়বারের মতো ১৫০ রানের মাইলফলক অতিক্রম করতে পারায় আনন্দের মাত্রাটা দ্বিগুণ করে দিয়েছে।’
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এশিয়া কাপের রোমঞ্চকর পর্বের দ্বারপ্রান্তে এসে আসন্ন আইসসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আমি আরও বেশি ফর্ম প্রদর্শনের জন্য মুখিয়ে আছি। আমি এবং আমার পুরো দল পাকিস্তানের লাখ লাখ সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ