1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

অশ্বিনকে চার মেরেই সাকিবের হাফসেঞ্চুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৪১ Time View

টেস্ট স্পেশালিষ্ট মুমিনুল হক আউট হওয়ার পর উইকেটে নামেন সাকিব আল হাসান। বাংলাদেশ দল তখন ৬৪ রানেই হারিয়েছে সেরা তিনটি উইকেট। তার কিছুক্ষণ পর আউট মাহমুদউল্লাহও। তবে সাকিব খেলতে থাকলেন সাকিবের মতই। আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখেন। ভারতের সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিনের বলে চার মেরে তুলে নেন নিজের হাফসেঞ্চুরি।

২৫তম ওভারে উমেশ যাদবের দ্বিতীয় বলে উইকেটে আসেন সাকিব। তবে স্বাচ্ছন্দের সঙ্গে সূচনা করতে পারেননি তিনি। প্রথম তিনটি বল ঠিকভাবে ব্যাটে লাগাতে পারেননি তিনি। চতুর্থ বলে ফুলটস পেয়েই বেষ্টনী পার করেন তিনি। এরপর আরও ৯টি চার মেরে পূর্ণ করেন ক্যারিয়ারের ২১তম হাফসেঞ্চুরি।

মাত্র ৬৯ বলে নিজের হাফসেঞ্চুরির কোটায় পা দেন সাকিব। এ রান করতে ১০টি চার মারেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৩ বলে ৫৩ রান করে অপরাজিত আছেন সাকিব। এ সময় বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেটে ১৬৪ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ