1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

অর্থ পাচার মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১২ জুলাই

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুলাই, ২০১২
  • ১৮৪ Time View

বিএনপির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের আরেকটি মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।

রোববার ঢাকার তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসেন অভিযোগ গঠনের শুনানি গ্রহণ শেষে আগামী ১২ জুলাই আদেশের জন্য দিন রেখেছেন।

মামুনের অব্যাহতি চেয়ে আদালতে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম বেনু।

ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন,“এ মামলার অভিযোগটি আমার মোয়াক্কেলের বিরুদ্ধে দায়ের করা সম্পদের তথ্য গোপনের মামলায়ও আনা হয়েছিল। সম্পদের তথ্য গোপনের মামলায় তার সাজাও হয়েছিল। একই প্রকৃতির অভিযোগে একজনের বিরুদ্ধে দুইবার মামলা করা যায় না।”

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল হক বেনু যুক্তির বিরোধিতা করেন।

এ সময় মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসেনের আদালতে মামুন ও তারেক রহমানের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে অপর একটি মামলার বিচারকাজ চলছে।

২৯ এপ্রিলে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। মামুনের বিরুদ্ধে এ মামলায় ৪ লাখ ১৮ হাজার ৮৫৩ পাউন্ড লন্ডনে পাচারের অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ