1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

অভিষেকেই চ্যাম্পিয়ন দিমিত্রভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৭৮ Time View

শিরোপা দিয়ে এটিপি ট্যুর ফাইনালসের অভিষেকটা রাঙিয়ে রাখলেন গ্রিগর দিমিত্রভ। এটিপি ফাইনালসের ইতিহাসে ১৯৯৮ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকেই শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন বুলগেরিয়ার এই তারকা।

রাফায়েল নাদাল ও রজার ফেদেরারকে হারিয়ে ফাইনালে ফেভারিট ছিলেন ডেভিড গোফিন। কিন্তু শেষ হাসি হাসলেন গ্রিগর দিমিত্রভ। ডেভিড গোফিনকে ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপাটি ঘরে তোলেন দিমিত্রভ।

দারুণ এই কীর্তি গড়ার পর দিমিত্রভ বলেন, ‘এটা আমার কাছে দারুণ, অবিশ্বাস্য অর্জন। এইমাত্র যা করেছি তা আমি এখনও ভাবার চেষ্টা করছি। তবে এখনও আমার অন্যতম মূল লক্ষ্য হলো একটি গ্র্যান্ড স্ল্যাম জয়। এটা সবসময়ই আমার একটা স্বপ্ন হয়ে আছে। সেই লক্ষ্যেই আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।’

এদিকে গ্রুপ পর্ব, সেমি-ফাইনাল ও ফাইনাল মিলিয়ে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে প্রায় ২১ লাখ ইউরো প্রাইজমানি পেয়েছেন ষষ্ঠ বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করা দিমিত্রভ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ