1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

অভিবাসন নিয়ে কথা বলেছেন বাইডেন ও মেক্সিকো নেতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৭৩ Time View

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদর কথা বলেছেন।

শনিবার আলাপকালে বাইডেন মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে দরিদ্র ল্যাটিনোদের আমেরিকায় প্রবেশের মূল কারণ খুঁজে বের করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

এ ছাড়া আলোচনাকালে নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে পুনরায় মার্কিন-মেক্সিকো সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাইডেনের ট্রানজিশান টিম এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

তারা আরো বলছে, উভয় নেতা এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস ও দক্ষিণ মেক্সিকো থেকে অভিবাসন সংকটের মূল কারণ সনাক্ত এবং এ অঞ্চলে আরো সুযোগ সৃষ্টি ও নিরাপত্তা নিশ্চিতে অভিন্ন উপায়ের বিষয়ে একমত হন।

উল্লেখ্য, মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসন বন্ধে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি সীমানাপ্রাচীর তৈরি করে এ প্রবাহ বন্ধের পরিকল্পনা নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ