1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

অবহেলিত পৌরসভার উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা হবে : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৫৯ Time View

অবহেলিত হোসেনপুর পৌরসভার উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা হবে। পৌর এলাকার ড্রেনসহ রাস্তাঘাট নির্মাণ, গরীব ও অসহায় মানুষের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন।

ইতোমধ্যে শতভাগ উপকারভোগীদের মাঝে বয়স্কভাতা বিতরণ ও গৃহহীনদের মধ্যে ঘর বরাদ্দ দিয়েছে সরকার।

বুধবার বিকালে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী গ্রামে হোসাইনী মোকাম, স্থানীয় জামে মসজিদ ও সরকারি অর্থে তৈরি অসহায় বিধবা মনোয়ারা বেগমের ঘর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুন সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হোসাইনী মোকাম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিরজুল, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মতি মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ