1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

অবশেষে মুখ খুললেন হতাশ মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫
  • ১৭১ Time View

messi tt২০১৪ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল এবং ২০১৫ সালের কোপা আমেরিকার ফাইনাল। দুটো ভিন্ন টুর্নামেন্ট হলেও আর্জেন্টিনার জন্য ফল ছিল অভিন্ন।

শেষ মুহূর্তে গিয়ে হারের যন্ত্রণা আরো একবার দগ্ধ করেছে আর্জেন্টাইনদের। বিশ্বকাপের পর কোপা আমেরিকার শিরোপাও হাতছাড়া হয়েছে তাদের।

শেষ মুহূর্তে গিয়ে হারার যে কী কষ্ট সেটা হারে হারে টের পেয়েছেন লিওনেল মেসি ও তার সতীর্থরা। নিঃশ্বাস দূরত্বে থাকা ট্রফিটা হাতছাড়া করে নীরবেই দেশে ফিরেছে তারা। ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারার পর গেল দুইদিনে টু-শব্দটি করেনি আর্জেন্টিনার খেলোয়াড়রা।

অবশেষে মুখ খুলেছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের কষ্টের কথা জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লিখেন, ফুটবলে শেষ মুহূর্তে হেরে যাওয়ার মতো এতো কষ্টের আর কিছুই নেই। তবে আমি তাদেরকে ধন্যবাদ না দিয়ে আর একটু সময়ও নষ্ট করতে চাচ্ছি না, যারা আমাদের সর্বদা সমর্থন জুগিয়েছেন।

আপনাদের এই পাশে থাকাটা আমাদের সামনে কঠিন সময় অতিক্রম করতে সহায়তা করবে। ফাইনাল ম্যাচে হারার চেয়ে যন্ত্রণার আর কিছুই নেই ফুটবলে। তবে আমি হাল ছেড়ে দেব না।

যারা আমাদের খারাপ সময়ে সঙ্গে ছিলেন এবং আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করছি, আপনারা আমাদের পাশেই থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ