1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

অবকাশ শেষে খুলেছে সুপ্রিমকোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০১৭
  • ১৩০ Time View

গ্রীষ্মকালীন অবকাশ শেষে আজ থেকে খুলেছে সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের উভয় বিভাগে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই আইনজীবী ও বিচারপ্রার্থীদের আগমনে আবারো মুখরিত সর্বোচ্চ আদালত অঙ্গন।
অবকাশ শেষে আলোচিত তিন মামলার দিন ধার্য রয়েছে। এর মধ্যে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আনা আপিলের শুনানি ৮ মে, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দুর্নীতি মামলায় রায়ের জন্য হাইকোর্টে ৯ মে এবং জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের রায় রিভিউ’র শুনানির জন্য আপিল বিভাগে ১৪ মে দিন ধার্য রয়েছে।
গত ১৪ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের গ্রীষ্মকালীন অবকাশের কারণে সুপ্রিমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরী বিষয় নিস্পত্তির জন্য সুপ্রিমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দেন। এছাড়াও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণের পর আদালত নির্ধারণ করে দেওয়া হয়েছিল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে আজ ৭ মে রোববার থেকে যথারীতি নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ