1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

অনুমোদন পেল আ.লীগের ফেসবুক পেজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২৯ Time View

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজকে আনুষ্ঠানিকভাবে ‘অফিসিয়াল পেজ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এ স্বীকৃতি পেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে শুধু এই পেজটির সব কার্যক্রমের দায়ভার বাংলাদেশ আওয়ামী লীগ বহন করবে। স্বীকৃতিস্বরূপ ফেসবুক কর্তৃপক্ষ ‘নীল বৃত্তের ভেতর সাদা টিক চিহ্ন’-এর মাধ্যমে স্বীকৃতি দিয়েছে।

উল্লেখ্য, সাধারণ সেলেব্রেটি, সাংবাদিক, খেলোয়াড়, রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সত্যতা অনুসন্ধান করে বিশেষ সম্মান প্রদান হিসেবে এ স্বীকৃতি দেয় ফেসবুক কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ