1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

অতীতে সংস্কৃতি কর্মীদের সঠিক মূল্যায়ন করা হয়নি: শ্রমমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুন, ২০১২
  • ২১৬ Time View

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “দীর্ঘ সময় ধরে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থাকায় দেশের সংস্কৃতি কর্মীদের মূল্যায়ন করা হয়নি।”

তিনি বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংস্কৃতি কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে।”

শুক্রবার বেলা ১২টার দিকে ফরিদপুর জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দুঃস্থ সংস্কৃতি কর্মীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথ বলেন।

শ্রমমন্ত্রী বলেন, “দেশের টেলিভিশন চ্যানেলগুলো জারি, সারি, পালা এমনকি বাউল গানের অনুষ্ঠান আশানুরূপ প্রচার করে না। অথচ এগুলোই আমাদের দেশজ সংস্কৃতির শেকড়।”

তিনি টিভি চ্যানেলগুলোর প্রতি অনুরোধ রেখে বলেন, “বেশি বেশি করে আমাদের সংস্কৃতিকে তুলে ধরুন।”

জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাউল আজমল, মুন্সি মোহাম্মদ আলী রুমি, লায়লা ইসলাম, আসমা আক্তার মুক্তা প্রমুখ।

অনুষ্ঠানে ৩৬টি প্রতিষ্ঠান ও ৮৬ জন সংস্কৃতি কর্মীর মধ্যে ১০ লাখ ৮২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ