1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

১০ কোটি রূপির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ এপ্রিল, ২০১২
  • ২১৬ Time View

সন্তান জন্মের পর বলিউড ফিল্মডোমে আবার পা রাখার আগেই সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ভারতের একটি জুয়েলারীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুয়েলারীর বিজ্ঞাপনের মডেল হিসেবে ঐশ্বরিয়াকে দেখা যাবে। এজন্য পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ১০ কোটি রূপি ।

সন্তান জন্মের ৪ মাস পরে ঐশ্বরিয়া সম্প্রতি তার মেয়ে বেটিবিকে নিয়ে দুবাই ভ্রমণে যান। সেখানে বিখ্যাত লঙ্গিনস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দুবাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। এ অনুষ্ঠানে ঐশ্বরিয়া ‘সেরা পোশাকের নারী’র পুরস্কারটি বিজয়ীর হাতে তুলে দেন ।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ব্র্যান্ড অ্যাম্বসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়া ঐশ্বরিয়ার সঙ্গে তার শ্বশুর বলিউড বিগ বি অমিতাভকেও বিজ্ঞাপনে দেখা যাবে। তবে এ বিষয়ে কোম্পানির কর্তৃপক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এছাড়াও এ বছরই  ল’রিয়েল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঐশ্বরিয়া নিজেকে উপস্থাপনের জন্য চুক্তিবদ্ধ হবেন।
ঐশ্বরিয়া এখন বলিউড ফিল্মে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। সেই সঙ্গে তামিল ফিল্মেও অভিনয় করবেন তিনি। তবে ফিল্মে আসার বিষয়ে কোন তাড়া নেই তার। কেননা ৫ মাসের কন্যাকে দেখাশোনার জন্যে অনেকটা সময় কাটিয়ে দিতে হয় তাকে। তাই আপাতত মেয়েকে দেখাশোনার পাশাপাশি মিডিয়ার ছোট ছোট কাজে অংশ নিবেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ