1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার কৌশল নেবে বাংলাদেশ? কতটা সুশাসন ফিরবে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনে? সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ: অর্থ মন্ত্রী খুলনায় এক দিনে ৪ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা নিহত অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন, যা জানা গেল ফাওয়াদ-মাহিরা-হানিয়াসহ সব তারকা একসঙ্গে, ডিসেম্বরে ঝড় তুলবে যে সিরিজ বাংলাদেশ ফুটবল লিগ ছাড়ছেন শুকি ‘শক্তির জায়গায় ভরসা রেখে’ সুরিয়াভানশির রেকর্ডমালা

স্ট্যালিনের পর পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মে, ২০১২
  • ১৯২ Time View

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করলে ভ্লাদিমির পুতিন হবেন সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা রুশ নেতা। এর আগে প্রয়াত রুশ নেতা জোসেফ স্ট্যালিন এই অবস্থানে ছিলেন।

সেমাবার তৃতীয় মেয়াদে ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন ভ্লাদিমির পুতিন। রাজধানী মস্কোয় গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের থ্রোন-রুম হলে সোমবার আনুষ্ঠানিক শপথ গ্রহণের মধ্য দিয়ে পুতিন ফের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন।

পুতিনের বিরোধীতায় বিক্ষোভকারীদের তীব্র বিক্ষোভ-প্রতিবাদের মুখেও শপথ নিলেন পুতিন।

গত মার্চে অনুষ্ঠিত বিতর্কিত পেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন তৃতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিগত সময়ে দু’বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর তিনি সর্বশেষ রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন।

এবারকার মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর পূর্ণ করতে পারলে তিনিই হবেন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রুশ নেতা।

পর্যবেক্ষকদের ধারণা, পুতিন তার শাসনামলে অস্থির রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতির নিম্নগতি, উত্তর ককেশাসে চলমান সহিংসতার মত গুরুতর সমস্যার সম্মুখীন হবেন।

তাছাড়া বিরোধীদের সামাল দেওয়াও তার প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।

প্রসঙ্গত, গত ডিসেম্বর থেকেই রামিয়ায় পুতিন বিরোধিতা চরম আকার ধারণ করেছে।

উল্লেখ্য, গত রোবাবারও পুতিনের শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধের দাবিতে হাজার হাজার রুশ বিক্ষোভ করেছে। বিরোধীরা এসময় পুননির্বাচনেরও দাবি জানায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঘর্ষও হয়। এসময় বিরোধীদলীয় বেশ ক’জন নেতাকে গ্রেফতার করা হয়।

তবে পুতিন সমর্থকরাও এদিন মিছিল করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ