1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প উদ্যোক্তাদের জন্য এসএমই মেলায় ব্যাংকের সহায়তা, কী কী সুবিধা পাচ্ছেন গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ সিলেটের হোটেল থেকে সাবেক সংসদ সদস্য বদির ছেলে-ভাইসহ আটক ৪ পরিবারকে কটাক্ষ করা হলে ‘গর্জে উঠব’: রাশমিকা সুনামগঞ্জে কান্ট্রি গেমস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আ.লীগ আমলের অপরাধ তদন্তে নামছে প্রসিকিউশন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশান-মিরপুরে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

ফরহাদ রেজা বাদ, জাতীয় দলে শফিউল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২
  • ১৬৪ Time View

আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস সফরের জন্য ১৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। তার জায়গায় চোট মুক্ত হয়ে দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।

অনূর্ধ্ব-১৯ দলে খেলতে যাওয়া আনামূল হক বিজয়ের জায়গায় ঢুকেছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরের সময় বিশ্রামে ছিলেন শীর্ষ অলরাউন্ডার সাকিব।

খেলোয়াড়রা হলেন: তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, নাসির হোসেন, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, নাজমুল হোসেন ও আবুল হাসান রাজু।

বাংলাদেশ দল আগামী ১১ জুলাই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবে। সেখানে ১৮, ২০ ও ২১ জুলাই তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার পর নেদারল্যান্ডস যাবে দুটি টি-টোয়েন্টি খেলতে। ২৪ ও ২৫ জুলাই স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে হবে ম্যাচ দুটি। বাংলাদেশ দল দেশে ফিরবে ২৬ জুলাই।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ জুলাই থেকে অনুশীলন করবে জাতীয় দল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ