1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন শিক্ষার্থী কুষ্টিয়া কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ খরচ ছাড়াই আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগ চীনে পাঁচ দিন সারা দেশের আবহাওয়া যেমন থাকতে পারে পায়রা-রামপাল বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ ও যুক্তরাষ্ট্র থেকে ৪.৪০ লাখ টন গম আমদানির অনুমতি বাংলাদেশের বিপক্ষে সাদা বলের লড়াইয়ের আগে দ. আফ্রিকা দলে জোড়া ধাক্কা

নতুন মেয়র কামরুল ‘নরসিংদীর উন্নয়নে যা প্রয়োজন তাই করবো’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১২
  • ৩০৭ Time View

মেয়র নির্বাচিত হয়ে কামরুজ্জামান কামরুল এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটি কোনো খুশির নির্বাচন নয়। আমার ভাইয়ের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্যই আমি নির্বাচনে অংশ নিয়েছি।’

নির্বাচিত করায় নরসিংদীবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সমর্থন দিয়েছেন। সেই সাহসে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছি। সেই জন্য প্রধানমন্ত্রীর প্রতি চির কৃতজ্ঞতা জানাই।’

নরসিংদীবাসীর জন্য কী করবেন- জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাই কোনো দিন অন্যায়কে প্রশ্রয় দেননি, তেমনি আমিও কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। নরসিংদী শহরের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করবো।’

এ জন্য সকলের সহযোগিতা চান কামরুল।

দল থেকে মনোনয়ন দেওয়ার পরেও কেউ কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দলের সমর্থনে নির্বাচন করেছি। যারা দলের সিদ্ধান্ত মানে না, তারা নিজের স্বার্থে রাজনীতি করে। দল ও দেশের জন্য নয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ