1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির

টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১
  • ২৮০ Time View

টানা ওয়ানডে খেলার পর একদিনের বিশ্রাম ঘোষণা করে জাতীয় দল। পাকিস্তান ক্রিকেট দলও বিশ্রামে ছিলো। তারপরেও বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম, উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস এবং স্পিনার ইলিয়াস সানি অনুশীলনে গিয়েছিলেন একান্তই নিজেদের আগ্রহে।

মুশফিকুরের তো ভালো খারাপ খেলতে হয় না, সুযোগ পেলেই অনুশীলনে যান। বাকি দুইজন যোগ হয়েছেন একটু ফর্মে ফেরার আশায়। যদিও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে মুশফিকুরও রান করতে পারেননি,“দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অধিনায়ককে ফর্মে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আগের সিরিজগুলোতে আমি এবং সাকিব রান করেছি। দল ভালো করেছে। এবার আমরা দু’জনের কেউ বড় ইনিংস খেলতে পারিনি। টেস্টে আমাদেরকে ভালো খেলতে হবে। বিশেষ করে আমাকে রানে ফিরতে হবে। তা না হলে দলের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

একমাত্র টি-টোয়েন্টির পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত গড়ে তুলতে পারেনি। টেস্টে অতটা খারাপ হবে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক,“আমাদের বোলাররা ভালো করছে। আমরা যারা ব্যাটসম্যান আছি তারা যদি অবদান রাখতে পারি, আশা করি টেস্ট সিরিজ খারাপ হবে না।”

২০১১ সালটা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। ওয়ানডে ক্রিকেটে তিন তিনবার শতরানের নিচে অলআউট হয়েছে। টেস্ট হয়েছে তিনটি যার একটিও জিতেনি। এমনকি জিম্বাবুয়ের কাছেও একমাত্র টেস্ট ম্যাচটি হেরে এসেছে। যদিও চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃষ্টিবিঘিœত প্রথম টেস্ট ড্র করে। কিন্তু ঢাকায় দ্বিতীয় টেস্টে বাজে ভাবে হারে। পাকিস্তান দল যে ফর্মে আছে, তাদেরকে টলানো সত্যিই কঠিন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ